শিরোনাম:
সুনামগঞ্জে ‘সমতায় তারুণ্য’ প্রজেক্টের আওতায় কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সুরমা নদীতে অবৈধ বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেড জব্দ যাদুকাটায় বালু উত্তোলনে যন্ত্র ব্যবহারে আর বাধা নেই- হাইকোর্টের আদেশ স্থগিত করল আপিল বিভাগ ফেক আইডি ফাঁসের জেরে অপপ্রচারের শিকার তরুণ উদ্যোক্তা জাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারদের তাহিরপুরে পাওনা টাকার জেরে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু, ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জের নদীর পাড়ে ময়লার স্তুপ: ঝুঁকিতে জলজ জীবন ও প্রাকৃতিক সৌন্দর্য ‘বাঁধ ভাঙলে বিলীন হবে প্রজন্ম’ধোপাজানের ভাঙনে হাহাকার ১৫ গ্রামজুড়ে অবৈধ বালু উত্তোলন রোধে যাদুকাটা নদীতে বাঁশের বেড়া স্থাপন, অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারের সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি ঘোষণা

শান্তিগঞ্জে দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

শান্তিগঞ্জ প্রতিনিধি :

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্রী শ্রী দুর্গাপূজা ২০২৪ উদযাপন উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২ অক্টোবর) বিকাল ৩ টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আহমদ, জেলা বিএনপির সহ-সভাপতি আনসার উদ্দিন, উপজেলা জামায়াতের আমির হাফেজ আবু খালেদ, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম। 

সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রশিদ আমিন, কৃষি কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা সুজনের সভাপতি রাধিকা রঞ্জন তালুকদার, থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান,  উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার দিলোয়ার হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতি ভুষন তালুকদার ঝন্টু, সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রঞ্জিত সুত্রধর, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু সঈদ, সিনিয়র সহ-সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল হক ও সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ সহ উপজেলার ২১টি পুজা মন্ডপের সভাপতি- সম্পাদকবৃন্দ প্রমুখ।