শিরোনাম:
সুনামগঞ্জে ‘সমতায় তারুণ্য’ প্রজেক্টের আওতায় কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সুরমা নদীতে অবৈধ বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেড জব্দ যাদুকাটায় বালু উত্তোলনে যন্ত্র ব্যবহারে আর বাধা নেই- হাইকোর্টের আদেশ স্থগিত করল আপিল বিভাগ ফেক আইডি ফাঁসের জেরে অপপ্রচারের শিকার তরুণ উদ্যোক্তা জাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারদের তাহিরপুরে পাওনা টাকার জেরে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু, ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জের নদীর পাড়ে ময়লার স্তুপ: ঝুঁকিতে জলজ জীবন ও প্রাকৃতিক সৌন্দর্য ‘বাঁধ ভাঙলে বিলীন হবে প্রজন্ম’ধোপাজানের ভাঙনে হাহাকার ১৫ গ্রামজুড়ে অবৈধ বালু উত্তোলন রোধে যাদুকাটা নদীতে বাঁশের বেড়া স্থাপন, অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারের সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি ঘোষণা

টাঙ্গুয়ার হাওরে সাতার কাটতে গিয়ে নিখোঁজ – ৩ ঘন্টা পর লাশ উদ্ধার

তাহিরপুর প্রতিনিধি :

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে সাতার কাটার সময় পানিতে ডুবে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। ৩ ঘন্টার উদ্ধার অভিযান শেষে ওয়াচ টাওয়ার এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়েছে।

পানিতে ডুবে নিহত ব্যাংক কর্মকর্তার নাম আলী আহসান (৪০)। তিনি ঢাকা জনতা ব্যাংকের কর্পোরেট শাখার প্রিন্সিপাল অফিসার ও কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার সরাফ রাজ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পর্যটকবাহী বিলাসী হাউজবোট নামে একটি নৌকায় হাওরের সৌন্দর্য উপভোগ করার জন্য বিভিন্ন ব্যাংকের ৩৪ জন ব্যাংক কর্মকর্তা টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসেন। দুপুরে হাউসবোট থেকে ছোট নৌকায় করে আলী আহসানসহ আরো কয়েকজন টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় ঘুরে দেখতে যান তারা। এসময় অন্যান্য পর্যটকদের মতো আলী আহসানও পানিতে গোসল করতে নামেন লাইফ জ্যাকেট ছাড়াই। গোসল করার একপর্যায়ে আলী আহসান পানিতে তলিয়ে যান। এসময় তার সাথে থাকা সঙ্গীসহ টাঙ্গুয়ায় ঘুরতে আসা অন্যান্য পর্যটক ও স্থানীয়রা অনেক খুঁজাখুঁজি করেও তার কোন সন্ধ্যান পায়নি। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যের একটা দল ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টা খুঁজাখুঁজির পর আলী আহসানের লাশ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, টাঙ্গুয়ার হাওরে নিখোঁজ হওয়া ব্যাক্তির লাশ বিকাল সাড়ে ৪টায় উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে সুনামগঞ্জ মর্গে পাঠানো প্রস্তুতি চলছে।

এর আগে,শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা তাকে খোঁজার চেষ্টা শুরু করেছেন।