শিরোনাম:
সুনামগঞ্জে ‘সমতায় তারুণ্য’ প্রজেক্টের আওতায় কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সুরমা নদীতে অবৈধ বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেড জব্দ যাদুকাটায় বালু উত্তোলনে যন্ত্র ব্যবহারে আর বাধা নেই- হাইকোর্টের আদেশ স্থগিত করল আপিল বিভাগ ফেক আইডি ফাঁসের জেরে অপপ্রচারের শিকার তরুণ উদ্যোক্তা জাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারদের তাহিরপুরে পাওনা টাকার জেরে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু, ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জের নদীর পাড়ে ময়লার স্তুপ: ঝুঁকিতে জলজ জীবন ও প্রাকৃতিক সৌন্দর্য ‘বাঁধ ভাঙলে বিলীন হবে প্রজন্ম’ধোপাজানের ভাঙনে হাহাকার ১৫ গ্রামজুড়ে অবৈধ বালু উত্তোলন রোধে যাদুকাটা নদীতে বাঁশের বেড়া স্থাপন, অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারের সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি ঘোষণা

দোয়ারাবাজারের নরসিংপুর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ওয়ারিছ আলী’র অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি বিতরণ করা হয়েছে।

দোয়ারাবাজার প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন পরিষদে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও আলী মটরস’র স্বত্বাধিকারী মো.ওয়ারিছ আলী’র অর্থায়নে নরসিংপুর আদর্শ হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও এতিম খানার শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি বিতরণ করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সন্ধায় উপজেলার স্থানীয় নরসিংপুরে অবস্থিত মাদ্রাসা হলরুমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

এতে মাদ্রাসার হিফজ বিভাগের ১২ জন শিক্ষার্থী ও ৫ জন শিক্ষকের মাঝে পঞ্জাবি উপহার তুলেদেন আগামী নরসিংপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও আলী মটরস’র স্বত্বাধিকারী মো.ওয়ারিছ আলী। তিনি নরসিংপুর গ্রামের মৃত আশু মিয়া’র পুত্র।

পাঞ্জাবি বিতরণকালে সবাই মো.ওয়ারিছ আলী’র নেক উদ্দেশ্য ও ভবিষ্যতে যেনো তার এই কাজগুলো আরো প্রসারিত হয় সেজন্য সবাই দোয়া করেন।
মাদ্রাসার সুপার মাও সাদিকুর রহমান ওয়ারিছ আলী কর্তৃক তার মহতি এই উদ্যেোগের ভূয়সী প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নরসিংপুর গ্রামের সন্তান আলী মটরস’র স্বত্বাধিকারী মো.ওয়ারিছ আলী একজন সৎ ও নির্ভূল মানুষ। তার সততার সাথে পরিচালিত নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আলী মটরস’র মাধ্যমে পুরো সুনামগঞ্জ জেলায় একটা পরিচিত লাভ করেছে। বেশ সুনাম রয়েছে। ওয়ারিছ আলী সবসময় চেষ্টা করে এলাকার মানুষের জন্য ভালো কিছু করার। তিনি তার ভালো কাজগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন নরসিংপুর মাদ্রাসার সাবেক সহসুপার মাও মর্তুজ আলী, নরসিংপুর বাজারের ব্যবসায়ী দুলাল আহমদ,
হিফজ বিভাগের শিক্ষক প্রমুখ।