রুহুল আমিনঃ
সুনামগঞ্জে জেন্ডার স্টেরিওটাইপ নিরসন এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে দিনব্যাপী কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) ‘সমতায় তারুণ্য’ (Shomotay Tarunno) প্রজেক্টের আওতায় স্থানীয় সামাজিক সংগঠন ‘আলোকিত সুনামগঞ্জ মানবিক সংগঠন’-এর উদ্যোগে এই নান্দনিক আয়োজন সম্পন্ন হয়।অনুষ্ঠানটি দুই পর্বে বিভক্ত ছিল। সকাল ১০ ঘটিকায় প্রথম পর্ব অনুষ্ঠিত হয় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এবং দ্বিতীয় পর্ব বিকাল ৪ ঘটিকায় সরকারি শিশু পরিবার, সুনামগঞ্জ-এ অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন। তারা যুক্তিনির্ভর বিতর্কের মাধ্যমে সমাজে বিদ্যমান জেন্ডার বৈষম্য দূরীকরণ এবং নারী অধিকার রক্ষায় তরুণ প্রজন্মের ভূমিকার কথা তুলে ধরেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।আয়োজকরা জানান, নেদারল্যান্ডস দূতাবাস (Kingdom of the Netherlands), জাগো ফাউন্ডেশন (JAAGO Foundation Trust) এবং প্ল্যান ইন্টারন্যাশনাল (Plan International)-এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, জেন্ডারভিত্তিক বৈষম্য কমিয়ে একটি সমতাভিত্তিক সমাজ গড়তে তরুণদের সচেতন হওয়া জরুরি। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের চিন্তাশক্তি বৃদ্ধি করার পাশাপাশি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করবে।অনুষ্ঠানে আলোকিত সুনামগঞ্জ মানবিক সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট প্রকল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।