শিরোনাম:
সুনামগঞ্জে ‘সমতায় তারুণ্য’ প্রজেক্টের আওতায় কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সুরমা নদীতে অবৈধ বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেড জব্দ যাদুকাটায় বালু উত্তোলনে যন্ত্র ব্যবহারে আর বাধা নেই- হাইকোর্টের আদেশ স্থগিত করল আপিল বিভাগ ফেক আইডি ফাঁসের জেরে অপপ্রচারের শিকার তরুণ উদ্যোক্তা জাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারদের তাহিরপুরে পাওনা টাকার জেরে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু, ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জের নদীর পাড়ে ময়লার স্তুপ: ঝুঁকিতে জলজ জীবন ও প্রাকৃতিক সৌন্দর্য ‘বাঁধ ভাঙলে বিলীন হবে প্রজন্ম’ধোপাজানের ভাঙনে হাহাকার ১৫ গ্রামজুড়ে অবৈধ বালু উত্তোলন রোধে যাদুকাটা নদীতে বাঁশের বেড়া স্থাপন, অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারের সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি ঘোষণা

সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের ফাঁসির দাবিতে সুনামগঞ্জে বিএনপি’র বিক্ষোভ মিছিল

:

সিনিয়র রিপোর্টার :

সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের ফাঁসির দাবিতে
সুনামগঞ্জে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল। আওয়ামিলীগের সাবেক অবৈধ এমপি এম এ মান্নানের ফাঁসি এবং আওয়ামিলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার দাবিতে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল। 

রোববার বিকেল শহরের পুরাতন বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলফাত স্কয়ার পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ইকবাল হোসেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সহ সাধারণ সম্পাদক কালারচান মিয়া, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি সুহেল মিয়া, সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেন, যুগ্ম সম্পাদক আবুল কাশেম দুলু, সাংগঠনিক সম্পাদক আহাদ জুয়েল, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব মোঃ তারেক মিয়া সহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা তাদের দাবির প্রেক্ষিতে যে আন্দোলন করেছিলে সেই আন্দোলনে আওয়ামী লীগসহ তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষার্থীদের উপর হামলা চালায়। সেই হামলায় জেলার প্রায় শতাধিকের উপরে শিক্ষার্থীরা আহত হয়। আমরা দাবি জানাই সাবেক পরিকল্পনা মন্ত্রীর ফাঁসি সহ যারা শিক্ষার্থীদের উপর চালিয়েছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হোক।