শিরোনাম:
সুনামগঞ্জে ‘সমতায় তারুণ্য’ প্রজেক্টের আওতায় কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সুরমা নদীতে অবৈধ বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেড জব্দ যাদুকাটায় বালু উত্তোলনে যন্ত্র ব্যবহারে আর বাধা নেই- হাইকোর্টের আদেশ স্থগিত করল আপিল বিভাগ ফেক আইডি ফাঁসের জেরে অপপ্রচারের শিকার তরুণ উদ্যোক্তা জাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারদের তাহিরপুরে পাওনা টাকার জেরে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু, ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জের নদীর পাড়ে ময়লার স্তুপ: ঝুঁকিতে জলজ জীবন ও প্রাকৃতিক সৌন্দর্য ‘বাঁধ ভাঙলে বিলীন হবে প্রজন্ম’ধোপাজানের ভাঙনে হাহাকার ১৫ গ্রামজুড়ে অবৈধ বালু উত্তোলন রোধে যাদুকাটা নদীতে বাঁশের বেড়া স্থাপন, অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারের সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি ঘোষণা

সুনামগঞ্জে টাস্কফোর্স অভিযানে চলতি নদী থেকে ২কোটি টাকার উপরে অবৈধ বালুসহ  নৌকা জব্দ

স্টাফ রিপোর্টার :

সুনামগঞ্জ ২৮ বিজিবি বিশ্বম্ভরপুর উপজেলার ১নং সালুকাবাদ ইউনিয়নের আস্তানাঘাট এলাকায় একটি বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ৮ টি নৌকায় ২ কোটি ৩ লাখ ৮৭ টাকার অবৈধ বালু জব্দ করেছে। 

বুধবার (০২ অক্টোবর)  দিনব্যাপী  এ অভিযানের  নেতৃত্ব দেন বিশ্বম্ভরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মফিজুর রহমান। এ

সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ৫ জন পুলিশ সদস্য এবং ডুলুরা বিওপির নায়েব সুবেদার ঈশ্বর চন্দ্র পন্ডিতের নেতৃত্বে ১৯ জন বিজিবি সদস্য। সর্বমোট ৩৩ জনের এই দল অভিযানটি পরিচালনা করে।

সুনামগঞ্জ ২৮ বিজিবি জানায়, একটি চক্র প্রতিনিয়ত সুনামগঞ্জের ধোপাজান চলতি নদীতে অবৈধ ভাবে ড্রেজার লাগিয়ে বালু ও পাথর লুট করছে। যা ফলে বুধবার দিনব্যাপী অভিযানে নামে বিজিবি।  এতে এই 

অভিযানে ৯,৫৭০ ঘনফুট বালুসহ ৮টি বড় স্টিল বডির নৌকা, ৮টি মাঝারি স্টিল বডির নৌকা এবং ১টি কাঠের বডির নৌকা জব্দ করা হয়।

 এসব নৌকায় ইঞ্জিন সংযুক্ত ছিল এবং জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য জানানো হয় ২ কোটি ৩ লাখ ৮৭ হাজার ১০০ টাকা। 

বিশ্বম্ভরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মফিজুর রহমান জানান, জব্দকৃত মালামাল  সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান। অভিযানের সময় এলাকার পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং অভিযানটি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে শেষ হয়।