শিরোনাম:
সুনামগঞ্জে ‘সমতায় তারুণ্য’ প্রজেক্টের আওতায় কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সুরমা নদীতে অবৈধ বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেড জব্দ যাদুকাটায় বালু উত্তোলনে যন্ত্র ব্যবহারে আর বাধা নেই- হাইকোর্টের আদেশ স্থগিত করল আপিল বিভাগ ফেক আইডি ফাঁসের জেরে অপপ্রচারের শিকার তরুণ উদ্যোক্তা জাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারদের তাহিরপুরে পাওনা টাকার জেরে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু, ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জের নদীর পাড়ে ময়লার স্তুপ: ঝুঁকিতে জলজ জীবন ও প্রাকৃতিক সৌন্দর্য ‘বাঁধ ভাঙলে বিলীন হবে প্রজন্ম’ধোপাজানের ভাঙনে হাহাকার ১৫ গ্রামজুড়ে অবৈধ বালু উত্তোলন রোধে যাদুকাটা নদীতে বাঁশের বেড়া স্থাপন, অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারের সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি ঘোষণা

দোয়ারাবাজার সীমান্তে ৫২ বস্তা চোরাই চিনিসহ আটক ২


দোয়ারাবাজার প্রতিনিধি :

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ৫২ বস্তা ভারতীয় চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে- দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের মৃত আজর আলীর পুত্র আছকির আলী (৪০) এবং একই গ্রামের আব্দুন নুরের পুত্র মাইনুদ্দিন (২৫)। 

পুলিশ জানায়, শনিবার (২৩ নভেম্বর) দুপুরে বিশেষ অভিযান চালিয়ে আটককৃতদের বসতঘর থেকে শুল্ককর ফাঁকি দিয়ে চোরাইপথে নিয়ে আসা ৫২ বস্তা ভারতীয় চিনিসহ উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য ২ লক্ষ ৬০ হাজার টাকা। দোয়ারাবাজার থানার ওসির দিক নির্দেশনায় অভিযানে অংশ নেন এস আই মোহাম্মদ আতিয়ার রহমান, এএসআই সুমন চন্দ্র দেবসহ সঙ্গীয় ফোর্স।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, উদ্ধার হওয়া চোরাই চিনি জব্দ করে আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।