শিরোনাম:
সুনামগঞ্জে ‘সমতায় তারুণ্য’ প্রজেক্টের আওতায় কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সুরমা নদীতে অবৈধ বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেড জব্দ যাদুকাটায় বালু উত্তোলনে যন্ত্র ব্যবহারে আর বাধা নেই- হাইকোর্টের আদেশ স্থগিত করল আপিল বিভাগ ফেক আইডি ফাঁসের জেরে অপপ্রচারের শিকার তরুণ উদ্যোক্তা জাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারদের তাহিরপুরে পাওনা টাকার জেরে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু, ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জের নদীর পাড়ে ময়লার স্তুপ: ঝুঁকিতে জলজ জীবন ও প্রাকৃতিক সৌন্দর্য ‘বাঁধ ভাঙলে বিলীন হবে প্রজন্ম’ধোপাজানের ভাঙনে হাহাকার ১৫ গ্রামজুড়ে অবৈধ বালু উত্তোলন রোধে যাদুকাটা নদীতে বাঁশের বেড়া স্থাপন, অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারের সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি ঘোষণা

শাল্লায় জুলাই-আগস্টে শহীদদের স্মরণে স্মরণ সভা।

শাল্লা প্রতিনিধি::-
জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা পালন করা হয়েছে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুর বারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষি কর্মকর্তা সৈকত জামিলের সভাপতিত্বে সম্মেলন কক্ষে স্মরণ সভাটি অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আওয়াল,জামায়াত ইসলামের আমীর নূরে আলম সিদ্দিকি,সাধারণ সম্পাদক মোঃ সুহেল আহমেদ,আবাসিক মেডিক্যাল অফিসার ডা: রাজিব বিশ্বাস,উপজেলা মসজিদের ইমাম হাফেজ মাওলানা এনামুল হক,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেশ চৌধুরী,কৃষকদলের সদস্য সচিব হাবিবুর রহমান (হাবুল),বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন জেলা শাখার মুখপাত্র তালহা অলি,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান মুন্না,সদস্য সচিব বাপন আহমেদ,ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ,কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি রাব্বুল হোসাইন,ছাত্র প্রতিনিধি,রাকিবুল ইসলাম,খয়েস আহমেদ দোহা প্রমূখ।

এসময় বক্তারা বলেন জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আন্দোলনের ইতিহাস আমাদেরকে ধরে রাখতে হবে। স্বৈরাচার হঠাৎ আন্দোলনে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মমভাবে শিক্ষার্থীদের পিটিয়েছে। গর্ভবতী মায়েদের উপর আক্রমণ করা হয়েছে। বাবার মুখ দেখার আগেই অনেক শিশুকে হত্যা করা হয়েছে। বক্তারা বলেন আমাদের শাল্লার অনেক ছাত্রছাত্রীও বিভিন্ন জায়গায় আন্দোলনের সাথে ছিল। আহত হয়ে গ্রেফতারের ভয়ে অনেকেই সুচিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে। অনেকের মাথা ও পিঠে গুলি লেগেছে। এখনো অনেক গুলি শরীরের বিভিন্ন অংশে ডুকে রয়েছে। পরিশেষে ছাত্র-জনতার আন্দোলনে আহত ও নিহতদের যাচাই-বাছাই করে বর্তমান সরকারের কাছে পূর্নবাসনের দাবি জানিয়েছেন বক্তারা।