শিরোনাম:
সুনামগঞ্জে ‘সমতায় তারুণ্য’ প্রজেক্টের আওতায় কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সুরমা নদীতে অবৈধ বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেড জব্দ যাদুকাটায় বালু উত্তোলনে যন্ত্র ব্যবহারে আর বাধা নেই- হাইকোর্টের আদেশ স্থগিত করল আপিল বিভাগ ফেক আইডি ফাঁসের জেরে অপপ্রচারের শিকার তরুণ উদ্যোক্তা জাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারদের তাহিরপুরে পাওনা টাকার জেরে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু, ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জের নদীর পাড়ে ময়লার স্তুপ: ঝুঁকিতে জলজ জীবন ও প্রাকৃতিক সৌন্দর্য ‘বাঁধ ভাঙলে বিলীন হবে প্রজন্ম’ধোপাজানের ভাঙনে হাহাকার ১৫ গ্রামজুড়ে অবৈধ বালু উত্তোলন রোধে যাদুকাটা নদীতে বাঁশের বেড়া স্থাপন, অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারের সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি ঘোষণা

সুনামগঞ্জ সীমান্তে ভুয়া পুলিশ আটক

স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্ত এলাকায় ভুয়া পুলিশ সেজে প্রবেশের ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

আজ সোমবার  (০২ ডিসেম্বর) ভোর আনুমানিক ৫:০০ ঘটিকায় মাছিমপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২০৯/৫-এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গামারীতলা একালা থেকে তাদের আটক করে ২৮ বিজিবি।

আটককৃত দুজন হলেন,পুলিশের পোশাক পরিহিত মো. বাকির হোসেন (২৮),  তাহিরপুর উপজেলার উত্তর মোকসেদপুর গ্রামের মো. আবু চাঁন এর ছেলে এবং তার সঙ্গে থাকা মোটরসাইকেলের চালক মো. তাবারত হোসেন (৩০), তাহিরপুর উপজেলার দক্ষিণ গোড়িলা গ্রামেই মো. আ. মালেক এর ছেলে।

বিজিবি সুত্রে জানা যায়, গামারীতলা এলাকায়   পুলিশের পোশাক পরিহিত ব্যক্তি ও তার সঙ্গী মোটরসাইকেল চালক সন্দেহজনকভাবে চলাফেরা করছিলেন। মাছিমপুর বিওপির টহলদল তাদের সন্দেহজনক মনে করে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের পর জানা যায়, পুলিশের পোশাক পরিহিত মো. বাকির হোসেন পাওনা টাকা উদ্ধারের উদ্দেশ্যে এই ছদ্মবেশ ধারণ করেছিলেন । 

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান,তাদের দুজনকেই টহলদল আটক করেছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।