শিরোনাম:
সুনামগঞ্জে ‘সমতায় তারুণ্য’ প্রজেক্টের আওতায় কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সুরমা নদীতে অবৈধ বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেড জব্দ যাদুকাটায় বালু উত্তোলনে যন্ত্র ব্যবহারে আর বাধা নেই- হাইকোর্টের আদেশ স্থগিত করল আপিল বিভাগ ফেক আইডি ফাঁসের জেরে অপপ্রচারের শিকার তরুণ উদ্যোক্তা জাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারদের তাহিরপুরে পাওনা টাকার জেরে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু, ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জের নদীর পাড়ে ময়লার স্তুপ: ঝুঁকিতে জলজ জীবন ও প্রাকৃতিক সৌন্দর্য ‘বাঁধ ভাঙলে বিলীন হবে প্রজন্ম’ধোপাজানের ভাঙনে হাহাকার ১৫ গ্রামজুড়ে অবৈধ বালু উত্তোলন রোধে যাদুকাটা নদীতে বাঁশের বেড়া স্থাপন, অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারের সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি ঘোষণা

টাংগুয়ার হাওরে অভিযান- জাল ও নৌকাসহ ১৬ জন আটক

তাহিরপুর প্রতিনিধিঃ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওরে আনসার ভিডিপির অভিযানে ৩ হাজার ফিট বেড় জাল, দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ ১৬ জনকে আটক করা হয়েছে। জব্দকৃত জাল ও নৌকার আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে হাওরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আনসার ভিডিপি সূত্রে জানা যায়, আজকের অভিযানের নেতৃত্ব দেন তাহিরপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোস্তাফা ফরিদুল আলম। এ সময় অভিযানে উপজেলা প্রশিক্ষক মো. হাসিবুল তারেক এবং রূপনগর আনসার ক্যাম্পের সদস্যরা। রূপনগর ও গোলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাছ ধরার সময় তাদের আটক করা হয়। আটককৃতদের উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়েছে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম ঢাকা পোস্ট কে জানান, অভিযুক্তরা ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না। এই মর্মে প্রতিশ্রুতি দেওয়ায় মুচলেকা প্রদানে তাদের নৌকাসহ ছেড়ে দেওয়া হয়েছে। তবে জব্দকৃত বেড় জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।