শিরোনাম:
সুনামগঞ্জে ‘সমতায় তারুণ্য’ প্রজেক্টের আওতায় কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সুরমা নদীতে অবৈধ বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেড জব্দ যাদুকাটায় বালু উত্তোলনে যন্ত্র ব্যবহারে আর বাধা নেই- হাইকোর্টের আদেশ স্থগিত করল আপিল বিভাগ ফেক আইডি ফাঁসের জেরে অপপ্রচারের শিকার তরুণ উদ্যোক্তা জাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারদের তাহিরপুরে পাওনা টাকার জেরে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু, ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জের নদীর পাড়ে ময়লার স্তুপ: ঝুঁকিতে জলজ জীবন ও প্রাকৃতিক সৌন্দর্য ‘বাঁধ ভাঙলে বিলীন হবে প্রজন্ম’ধোপাজানের ভাঙনে হাহাকার ১৫ গ্রামজুড়ে অবৈধ বালু উত্তোলন রোধে যাদুকাটা নদীতে বাঁশের বেড়া স্থাপন, অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারের সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি ঘোষণা

সুনামগঞ্জে গণ অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

0-0x0-1-0#

সিনিয়র রিপোর্ট
বাংলাদেশ গণ অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী  উপলক্ষে আনন্দমিছিল ও কেক কেটে দিনটি উদযাপন  করে সুনামগঞ্জ জেলা  গন অধিকার পরিষদের নেতৃবৃন্দ ।

আজ শনিবার (২৬ অক্টোবর) গন অধিকারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের পক্ষ থেকে একটি আনন্দমিছিল বের হয়, মিছিলটি কাজীরপয়েন্টের প্রধান কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে এই বিশেষ দিনটি উদযাপন করতে সংগঠনের নেতৃবৃন্দ একত্রিত হয়ে কেক কাটেন।

অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে ২০২১ সালের ২৬ অক্টোবর মঙ্গলবার রাজনৈতিক দল হিসেবে গণঅধিকার পরিষদ আত্নপ্রকাশ করে। গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার, জাতীয় স্বার্থ – এই চারটি মূলনীতি নিয়ে  প্রতিষ্ঠিত হয় দলটি।

প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বক্তারা  গণ অধিকার পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন। তারা বলেন, দেশের জনগণের অধিকার রক্ষায় এবং সুশাসন প্রতিষ্ঠায় সংগঠনটি কাজ করছে এবং ভবিষ্যতে আরও শক্তিশালী অবস্থানে যেতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুজাহিদ আলী খোকন, গণ অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার অর্থ সম্পাদক কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, শ্রমিক অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মুজাহিদ আলী এবং ছাত্র অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছাদ আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।