শিরোনাম:
সুনামগঞ্জে ‘সমতায় তারুণ্য’ প্রজেক্টের আওতায় কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সুরমা নদীতে অবৈধ বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেড জব্দ যাদুকাটায় বালু উত্তোলনে যন্ত্র ব্যবহারে আর বাধা নেই- হাইকোর্টের আদেশ স্থগিত করল আপিল বিভাগ ফেক আইডি ফাঁসের জেরে অপপ্রচারের শিকার তরুণ উদ্যোক্তা জাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারদের তাহিরপুরে পাওনা টাকার জেরে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু, ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জের নদীর পাড়ে ময়লার স্তুপ: ঝুঁকিতে জলজ জীবন ও প্রাকৃতিক সৌন্দর্য ‘বাঁধ ভাঙলে বিলীন হবে প্রজন্ম’ধোপাজানের ভাঙনে হাহাকার ১৫ গ্রামজুড়ে অবৈধ বালু উত্তোলন রোধে যাদুকাটা নদীতে বাঁশের বেড়া স্থাপন, অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারের সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি ঘোষণা

‘আর কোন সার্ভে নয়, ইটনা-মিটামইন সড়ক ভেঙে ফেলা হোক’

স্টাফ রিপোর্টার :

ত্রাণ চাই না, বন্যা মোকাবিলায় স্থায়ী সমাধান চাই এই স্লোগানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে স্থানীয় আলফাত স্কয়ারে বিশ্বজন রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজকর্মী মোজাহিদুল ইসলাম মজনু, সংগঠনের উপদেষ্টা নুরুল হাসান আতাহার, সাংবাদিক মাসুম হেলাল, সমাজসেবক বাবলু মিয়া।

মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জে প্রতিবছর কয়েকদফা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হলেও বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্থায়ী সমাধান নেওয়া হয় না। সুরমা সহ সকল নদনদী খনন করলে নদীর গভীরতা বৃদ্ধি পাবে পানি প্রবাহ স্বাভাবিক হবে। এছাড়া ইঠনা মিটামইন সড়ক নিয়ে হাইড্রোলজিকাল স্টাডি করতে হবে সিলেট সুনামগঞ্জের পানি প্রবাহ এই সড়কে বাধাগ্রস্ত করছে কিনা। পৌর শহরের খাল উদ্ধার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্বজনের উপদেষ্টা কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক মাহবুবা জেবা, সদস্য বাকি বিল্লাহ আখঞ্জি, ওয়াবুল হক, সৈয়দুর রহমান, রনজয়, মলয়, ইমরান, সাকিব সহ আরো অনেকে।