শিরোনাম:
সুনামগঞ্জে ‘সমতায় তারুণ্য’ প্রজেক্টের আওতায় কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সুরমা নদীতে অবৈধ বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেড জব্দ যাদুকাটায় বালু উত্তোলনে যন্ত্র ব্যবহারে আর বাধা নেই- হাইকোর্টের আদেশ স্থগিত করল আপিল বিভাগ ফেক আইডি ফাঁসের জেরে অপপ্রচারের শিকার তরুণ উদ্যোক্তা জাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারদের তাহিরপুরে পাওনা টাকার জেরে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু, ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জের নদীর পাড়ে ময়লার স্তুপ: ঝুঁকিতে জলজ জীবন ও প্রাকৃতিক সৌন্দর্য ‘বাঁধ ভাঙলে বিলীন হবে প্রজন্ম’ধোপাজানের ভাঙনে হাহাকার ১৫ গ্রামজুড়ে অবৈধ বালু উত্তোলন রোধে যাদুকাটা নদীতে বাঁশের বেড়া স্থাপন, অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারের সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি ঘোষণা

জগন্নাথপুর হাওরে নৌকা ডুবে দাদিশাশুড়ির মৃত্যু, নিখোঁজ প্রতিবন্ধি নাতবউ 

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবল বাতাসে নৌকা ডু্বে রহিমা বেগম (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই বৃদ্ধার নাতবউ মল্লিকা বেগম (৪৫) নামের শারীরিক প্রতিবন্ধি নারী নিখোঁজ রয়েছেন। 

শুক্রবার দুপুরে উপজেলার নলুয়ার হাওরে হামহামির বিল এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত রহিমা বেগম দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কালধর গ্রামের মৃত আব্দুল কাদিরের স্ত্রী এবং নিখোঁজ মল্লিকা বেগম তাঁদের নাতবউ। 

বিষয়টি নিশ্চিত করে জগদল ইউনিয়ন পরিষদের সদস্য রুমন মিয়া চৌধুরী বলেন, একই পরিবারের ৬ জন নৌকাযোগে জগন্নাথপুর থেকে দিরাই আসার পথে নলুয়ার হাওরে প্রবল বাতাসে নৌকাটি ডুবে যায়। এসময় নৌকার মাঝিসহ ৫ জন সাঁতার কেটে পাড়ে উঠেন। বাকি দুই জন পানিতে ডুবে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই বৃদ্ধাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তবে প্রতিবন্ধি ওই নারী নিখোঁজ রয়েছেন। 

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ওই বৃদ্ধার স্বজনদের কোন অভিযোগ না থাকায় লাশটি ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, নিখোঁজ ওই প্রতিবন্ধি নারীকে উদ্ধারে পুলিশ কাজ করছে।