শিরোনাম:
সুনামগঞ্জে ‘সমতায় তারুণ্য’ প্রজেক্টের আওতায় কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সুরমা নদীতে অবৈধ বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেড জব্দ যাদুকাটায় বালু উত্তোলনে যন্ত্র ব্যবহারে আর বাধা নেই- হাইকোর্টের আদেশ স্থগিত করল আপিল বিভাগ ফেক আইডি ফাঁসের জেরে অপপ্রচারের শিকার তরুণ উদ্যোক্তা জাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারদের তাহিরপুরে পাওনা টাকার জেরে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু, ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জের নদীর পাড়ে ময়লার স্তুপ: ঝুঁকিতে জলজ জীবন ও প্রাকৃতিক সৌন্দর্য ‘বাঁধ ভাঙলে বিলীন হবে প্রজন্ম’ধোপাজানের ভাঙনে হাহাকার ১৫ গ্রামজুড়ে অবৈধ বালু উত্তোলন রোধে যাদুকাটা নদীতে বাঁশের বেড়া স্থাপন, অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারের সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি ঘোষণা

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু

তাহিরপুর প্রতিনিধি :

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় বজ্রপাতে দ্বীন ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ ২১ সেপ্টেম্বর শনিবার ( ২১ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সিরাজপুর চরপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত দ্বীন ইসলাম চরপাড়া গ্রামের মৃত সুলুতু মিয়ার ছেলে।

খোঁজ নিয়ে জানা যায় , দ্বীন ইসলাম বাড়ির অদুরে একটা খোলা জমিতে ধৈনচা (পাট শাক), মরিচ,লাকড়ি শুকাতে দেন। হঠাৎ করে বৃষ্টি পড়তে দেখে তিনি শুকাতে দেয়া ধৈনচা ও মরিচ ঘুচানোর জন্য গেলে বজ্রপাতে মারা যান তিনি।

সিরাজপুর গ্রামের দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ কামাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ টুডে কে জানান , বাড়ি কাছেই বজ্রপাতের শিকার হোন দ্বীন ইসলাম । দুপুরে বৃষ্টির সময় বজ্রপাতে ঘটনারস্থলে তিনি মারা যান।