শিরোনাম:
সুনামগঞ্জে ‘সমতায় তারুণ্য’ প্রজেক্টের আওতায় কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সুরমা নদীতে অবৈধ বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেড জব্দ যাদুকাটায় বালু উত্তোলনে যন্ত্র ব্যবহারে আর বাধা নেই- হাইকোর্টের আদেশ স্থগিত করল আপিল বিভাগ ফেক আইডি ফাঁসের জেরে অপপ্রচারের শিকার তরুণ উদ্যোক্তা জাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারদের তাহিরপুরে পাওনা টাকার জেরে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু, ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জের নদীর পাড়ে ময়লার স্তুপ: ঝুঁকিতে জলজ জীবন ও প্রাকৃতিক সৌন্দর্য ‘বাঁধ ভাঙলে বিলীন হবে প্রজন্ম’ধোপাজানের ভাঙনে হাহাকার ১৫ গ্রামজুড়ে অবৈধ বালু উত্তোলন রোধে যাদুকাটা নদীতে বাঁশের বেড়া স্থাপন, অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারের সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি ঘোষণা

সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে কারাগার থেকে হাসপাতালে নেয়া হয়েছে।

স্টাফ রিপোর্টার :

কারাগারে গিয়ে শারীরিকভাবে অসুস্থ থাকায় আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী এ সাবেক এমপি এমএ মান্নানকে
হাসপাতালে নেয়া হয়েছে।

শনিবার (০৫ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ জেলা কারাগারের জেলার হুমায়ুন কবীর

জানা যায়, আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে এম এ মান্নানকে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম জানান, বেলা ১২ টার দিকে সাবেক এমপি এমএ মান্নানকে সদর হাসপাতালে নিয়ে আসা হয়, উনার বুকে ইনফেকশন ছিল, এছাড়া ঘুম হয় না, পেটে সমস্যার ছাড়াও মানসিকভাবে বিকারগস্ত হয়ে পড়ায় অনেক সময় উল্টো পাল্টো কথা বলছেন তাই উনাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সুনামগঞ্জ জেলা কারাগারের জেলার হুমায়ুন কবীর জানান, মান্নান সাহেব বয়স্ক মানুষ। তার আইনজীবীরা তার বয়স বিবেচনায়য় আবেদন করেন। বার্ধক্যজনিত কারনে তিনি নানান রোগে আক্রান্ত ছিলেন এবং বিভিন্ন চিকিৎসকের পরামর্শে ছিলেন। এম এম মান্নানের আইনজীবীরা আদালতে দরখাস্ত দিলে সেই দরখাস্তের প্রেক্ষিতে আমরা তাকে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেই। পরে সদর হাসপাতালের চিকিৎসকরা তাকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজে রেফার্ড করেছেন।