শিরোনাম:
সুনামগঞ্জে ‘সমতায় তারুণ্য’ প্রজেক্টের আওতায় কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সুরমা নদীতে অবৈধ বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেড জব্দ যাদুকাটায় বালু উত্তোলনে যন্ত্র ব্যবহারে আর বাধা নেই- হাইকোর্টের আদেশ স্থগিত করল আপিল বিভাগ ফেক আইডি ফাঁসের জেরে অপপ্রচারের শিকার তরুণ উদ্যোক্তা জাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারদের তাহিরপুরে পাওনা টাকার জেরে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু, ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জের নদীর পাড়ে ময়লার স্তুপ: ঝুঁকিতে জলজ জীবন ও প্রাকৃতিক সৌন্দর্য ‘বাঁধ ভাঙলে বিলীন হবে প্রজন্ম’ধোপাজানের ভাঙনে হাহাকার ১৫ গ্রামজুড়ে অবৈধ বালু উত্তোলন রোধে যাদুকাটা নদীতে বাঁশের বেড়া স্থাপন, অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারের সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি ঘোষণা

শান্তিগঞ্জের সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ

শান্তিগঞ্জ প্রতিনিধি::

“গুণগত শিক্ষায় মায়ের ভূমিকা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷

সোমবার(৭ অক্টোবর) দুপুরে সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত এই মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।

সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা চক্রবর্তীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রাবেয়া আক্তারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী, অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও দাতা সদস্য জাহাঙ্গীর আলম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সহকারি শিক্ষক উম্মে কুলসুম, রিন্টু কুমার দাস ও অভিভাবক শিপ্রা রানী দাস৷

এসময় উপস্থিত ছিলেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুক মিয়া, প্রবীণ মুরব্বি হাবিবুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মওলানা নাজিম উদ্দিন, পিটিআই সভাপতি আতিকুর রহমান, সহকারি শিক্ষক কুমকুম পুরকায়স্থ, পান্না রানী মৈত্র, তানজিনা আক্তার ও রিকা দাসসহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ প্রমুখ৷