শিরোনাম:
সুনামগঞ্জে ‘সমতায় তারুণ্য’ প্রজেক্টের আওতায় কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সুরমা নদীতে অবৈধ বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেড জব্দ যাদুকাটায় বালু উত্তোলনে যন্ত্র ব্যবহারে আর বাধা নেই- হাইকোর্টের আদেশ স্থগিত করল আপিল বিভাগ ফেক আইডি ফাঁসের জেরে অপপ্রচারের শিকার তরুণ উদ্যোক্তা জাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারদের তাহিরপুরে পাওনা টাকার জেরে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু, ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জের নদীর পাড়ে ময়লার স্তুপ: ঝুঁকিতে জলজ জীবন ও প্রাকৃতিক সৌন্দর্য ‘বাঁধ ভাঙলে বিলীন হবে প্রজন্ম’ধোপাজানের ভাঙনে হাহাকার ১৫ গ্রামজুড়ে অবৈধ বালু উত্তোলন রোধে যাদুকাটা নদীতে বাঁশের বেড়া স্থাপন, অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারের সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি ঘোষণা

সাকিবকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস বর্তমান এমপি শিখরের

আসন্ন নির্বাচনে মাগুরা–১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসানকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। দলীয় নেতা–কর্মীদেরও অনুরোধ করেছেন যার যার জায়গা থেকে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করতে। সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা এ কথা জানিয়েছেন।

জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সূত্রে জানা গেছে, মাগুরা–১ আসনে (সদরের একাংশ ও শ্রীপুর) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশির ভাগ নেতা-কর্মী বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের অনুসারী। ২০১৮ সালের নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস) ছিলেন।

তার বাবা মো. আসাদুজ্জামান মাগুরা-২ আসন থেকে চারবারের সংসদ সদস্য ছিলেন। পুরো মাগুরা জেলায় আওয়ামী লীগের রাজনীতিতে তার প্রভাব রয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ভাষ্য অনুযায়ী, এবারও মনোনয়ন–দৌড়ে এগিয়ে ছিলেন তিনিই। তবে শেষ মুহূর্তে সাকিব এসে সব হিসাব–নিকাশ বদলে দিয়েছেন। এতে বড় ধরনের ধাক্কা খেয়েছেন বর্তমান সংসদ সদস্যের অনুসারীরা।

এমন পরিস্থিতিতে জেলা আওয়ামী লীগ থেকে শুরু করে অনেকেই তাকিয়ে আছেন বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের দিকে। এমনকি গতকাল বিকেলে মনোনয়ন ঘোষণার পর মাগুরা শহরে সাকিবের বাড়িতে অনেক সমর্থক ভিড় করলেও আওয়ামী লীগের উল্লেখযোগ্য কোনো নেতাকে দেখা যায়নি।

সোমবার সকালে সাকিবের বাবা খন্দকার মশরুর রেজা জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ, সম্পাদকসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে উপস্থিত জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র খুরশীদ হায়দার বলেন, ‘আমাদের বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর আমাদের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে সাকিবের জন্য কাজ করতে। আমরা সেই কাজই শুরু করেছি।’

একই ধরনের বক্তব্য শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুনুর রশীদ মুহিতের। তিনি বলেন, ‘মাননীয় সংসদ সদস্য (সাইফুজ্জামান শিখর) আমাদের বলেছেন আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করার জন্য। আমরা হয়তো আগামীকালই মিটিং ডেকে সবার সঙ্গে আলোচনা করে পরবর্তী কার্যক্রম শুরু করব।’

সাকিবের মনোনয়ন কেনার প্রতিক্রিয়ায় স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতাই এটাকে অনাকাঙ্ক্ষিত বলেছিলেন। তাদের অনেকেই মনে করেন, গত ১৫ বছরে মাগুরায় আওয়ামী লীগের রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেছেন সাইফুজ্জামান শিখর। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ থেকে জেলা আওয়ামী লীগ—সব জায়গাতেই তার অনুসারীরা সংখ্যাগরিষ্ঠ। এমন পরিস্থিতিতে সাইফুজ্জামান শিখরকে মনোনয়নবঞ্চিত করায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে যেতে পারেন।

বিষয়টি নিয়ে বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর সঙ্গে আজ দুপুরে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ‘আমার অবস্থান একদম পরিষ্কার। বিভিন্ন জনসভায় আমার বক্তব্যে বারবার বলেছি, নেত্রী আমাকে নৌকা আমানত হিসেবে দিয়েছেন।

এই আমানত ফেরত দেওয়ার দায়িত্ব আমার। যদি নেত্রী আমাকে মনোনয়ন না–ও দেন, আমি তার হাতে নৌকাটা ফেরত দিয়ে তারপর আমি রিলিজ নেব। ফলে সাকিব এখানে কোনো বিষয় না, (নৌকা) যাকেই দিত, আমি আমার সর্বোচ্চ যতটুকু করার, আমি তাঁর জন্য করতাম। সাকিবের জন্যও আমার যতখানি যা করার আমি করব। এটা নিয়ে সাকিবের টেনশন (চিন্তা) করার কিছু নেই।’

সাইফুজ্জামান শিখর জানান, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে তিনি কথা বলেছেন। তাদের তিনি অনুরোধ করেছেন মিটিং ডেকে নির্বাচনী কার্যক্রম শুরু করার জন্য। তিনি বলেন, ‘অনেকের মধ্যে কষ্ট থাকতে পারে; সেগুলো এক জায়গায় বসে সব সমাধান করে কাজে নামার কথা বলেছি।’

সাইফুজ্জামান শিখর বলেন, ‘সাকিবের সঙ্গে কথা হয়েছে, তার বাবার সঙ্গেও কথা হয়েছে। তাদের বলেছি, এটা আওয়ামী লীগের মনোনয়ন, আওয়ামী লীগের নেতা–কর্মীদের সঙ্গে নিয়ে কাজ করেন। আমরা সাকিবকে সর্বোচ্চ সহযোগিতা করব।