শিরোনাম:
সুনামগঞ্জে ‘সমতায় তারুণ্য’ প্রজেক্টের আওতায় কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সুরমা নদীতে অবৈধ বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেড জব্দ যাদুকাটায় বালু উত্তোলনে যন্ত্র ব্যবহারে আর বাধা নেই- হাইকোর্টের আদেশ স্থগিত করল আপিল বিভাগ ফেক আইডি ফাঁসের জেরে অপপ্রচারের শিকার তরুণ উদ্যোক্তা জাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারদের তাহিরপুরে পাওনা টাকার জেরে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু, ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জের নদীর পাড়ে ময়লার স্তুপ: ঝুঁকিতে জলজ জীবন ও প্রাকৃতিক সৌন্দর্য ‘বাঁধ ভাঙলে বিলীন হবে প্রজন্ম’ধোপাজানের ভাঙনে হাহাকার ১৫ গ্রামজুড়ে অবৈধ বালু উত্তোলন রোধে যাদুকাটা নদীতে বাঁশের বেড়া স্থাপন, অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারের সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি ঘোষণা

দোয়ারাবাজারে কৃষক লীগের যুগ্ম আহবায়ক মিন্টু গ্রেফতার


দোয়ারাবাজার প্রতিনিধি :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক, লক্ষীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য সোহেল আহমেদ মিন্টু(৩৮)কে গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।

বুধবার(৩০ অক্টোবর) সন্ধায় উপজেলার লক্ষীপুর ইউনিয়নের পশ্চিম বাংলাবাজার থেকে সুনামগঞ্জ সদর মডেল থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় কৃষক লীগের যুগ্ম আহবায়ক সোহেল আহমেদ মিন্টুকে গ্রেফতার করা হয়েছে।তিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের সুরিগাও গ্রামের বীর মুক্তিযোদ্ধা সফর আলীর পুত্র।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:জাহিদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান,সাবেক এমপি মুহিবুর রহমান মানিকসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন হামলায় আহত জহিরের ভাই।