শিরোনাম:
সুনামগঞ্জে ‘সমতায় তারুণ্য’ প্রজেক্টের আওতায় কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সুরমা নদীতে অবৈধ বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেড জব্দ যাদুকাটায় বালু উত্তোলনে যন্ত্র ব্যবহারে আর বাধা নেই- হাইকোর্টের আদেশ স্থগিত করল আপিল বিভাগ ফেক আইডি ফাঁসের জেরে অপপ্রচারের শিকার তরুণ উদ্যোক্তা জাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারদের তাহিরপুরে পাওনা টাকার জেরে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু, ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জের নদীর পাড়ে ময়লার স্তুপ: ঝুঁকিতে জলজ জীবন ও প্রাকৃতিক সৌন্দর্য ‘বাঁধ ভাঙলে বিলীন হবে প্রজন্ম’ধোপাজানের ভাঙনে হাহাকার ১৫ গ্রামজুড়ে অবৈধ বালু উত্তোলন রোধে যাদুকাটা নদীতে বাঁশের বেড়া স্থাপন, অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারের সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি ঘোষণা

শাল্লায় রাজীব ই-প্লানেট মেধাবৃত্তি অনুষ্ঠিত!

শাল্লা প্রতিনিধি::
সুনামগঞ্জের শাল্লায় রাজীব চৌধুরী মেধা বৃত্তি অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় শাল্লা সদরস্হ ডুমরা মিশন রোডে ই-প্লানেটের নিজস্ব অফিসে বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ শহরে সড়ক দূর্ঘটনায় নিহত উপজেলার ভোলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজীব চৌধুরীর নামে বৃত্তি পরীক্ষাটি নেওয়া হয়েছে।

শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ই-প্লানেট এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সীমান্ত তালুকদার সুমনের উদ্যােগে ৫ম শ্রেণীর ৫০ জন শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি পরিক্ষা নেওয়া হয়েছে। ট্যালেন্টপুলে ১০ জন শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার দেওয়া হয়েছে। এতে ট্যালেন্টপুলে ১ম হয়েছেন ঘুঙ্গিয়ারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সমৃদ্ধি সরকার দিয়া।

সীমান্ত তালুকদার সুমন জানান,আমাদের সহকর্মী রাজীব চৌধুরীকে স্মরণ রাখতেই মূলত এই উদ্যােগটি নেওয়া হয়েছে। প্রতিবছরই এই মেধাবৃত্তি অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। এদিকে মেধাবৃত্তি পরীকটি অনুষ্ঠিত হওয়ার পূর্বে রাজীব চৌধুরী স্মরণে সবাই এক মিনিট নীরবতা পালন করেন।

উল্লেখ্য রাজীব চৌধুরীও ই-প্লানেটের একজন শিক্ষক ছিলেন। গত ৬ নভেম্বর রাতে সুনামগঞ্জ পিটিআইয়ের সামনে সড়ক পারাপারের সময় অটোরিকশার চাপায় শিক্ষক রাজীব চৌধুরী গুরুতর আহত হয়ে ৮ নভেম্বর রাতে ঢাকার মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।